নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন


আলোকিত বার্তা:নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।আগামী ১০ জানুয়ারি সারা দেশের পৌরসভা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ঘৃণাভরে স্মরণ করার জন্য’ আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন মানববন্ধন পালন করবে।সোমবারনয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

Top