দূর্নীতির সংবাদ প্রকাশের এই পুরষ্কার!
দূর্নীতির সংবাদ প্রকাশের এই পুরষ্কার!ময়মনসিংহে মাদক কারবারি, দূর্নীতিবাজ, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ সম্পদ ও গ্রেফতার বানিজ্য সহ এস.আই আক্রাম হোসেনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ “দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ” পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে পত্রিকাটির সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে বেআইনী ভাবে নিজ ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তার অপকর্ম ডাকতে (গত ২৯ নভেম্বর ২০১৮) রাতের অন্ধকারে আটক করে। চোখ বেধে ডিবি কার্যালয়ে নিষ্ঠুর নির্যাতন, ক্রশফায়ারের চেষ্টা, নির্যাতনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালিয়ে তারপর তার অনুসারী কুচক্রীমহলের হাতে ছড়িয়ে দেয়। এবিষয়ে রফিক জানান – সৃষ্টিকর্তার অশেষ কৃপায় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ, বিজ্ঞ আইনজীবী ও সাংবাদিকদের হস্তক্ষেপ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় চাই। এভাবেই কথাগুলো বলেন খায়রুল আলম রফিক।