পদ্মা সেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পদ্মা সেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে


আলোকিত বার্তা:পদ্মা সেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না।ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর সেতুভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।তিনি বলেন, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত নেয়ার মত সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন।সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালে পদ্মাসেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়।

তিনি বলেন, এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন।শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশমেটিক সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময়। বিনাযুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্র সীমা,লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন।সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে। অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের প্রধান কাজ।ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর সেতুভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব অপচেষ্টা অতীতের মত বুমেরাং হয়ে যাবে।তিনি বলেন, জনগণ এখন অনেক সচেতন, তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয়না বলে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়।সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।

Top