আমাদের দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমন্বয়ে গঠিত একটি অসাম্প্রদায়িক দেশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

আমাদের দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমন্বয়ে গঠিত একটি অসাম্প্রদায়িক দেশ


আলোকিত বার্তা:আমাদের দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমন্বয়ে গঠিত একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সমস্ত সূচকে এগিয়ে।বাংলাদেশ আজ সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের জন্য মডেল।সাম্প্রদায়িকতা রাষ্ট্রকে কুরে কুরে খায়। কোনোভাবেই সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের (বীরউত্তম) স্মরণসভায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সমস্ত সূচকে আমরা এখন পাকিস্তানকে পেছনে ফেলেছি। পাকিস্তানিরা এখন আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে। সাম্প্রদায়িকতা রাষ্ট্রকে কুরে কুরে খায়। সুতরাং, কোনোভাবেই সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সময়ে অনেক নেতা এসেছেন। তারা সমস্ত ভেদাভেদ ভুলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। কিন্তু তাদের উগ্রবাদীদের হাতে প্রাণ হারাতে হয়েছে। উগ্রবাদ সামাজের জন্যও যেমন ক্ষতিকর, তেমনি কোনো ধর্মের জন্যও উগ্রবাদ কল্যাণকর নয়।

হাছান মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যদিও মাঝে মধ্যে গুজব রটানো হয়, গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির চেষ্টা করা হয়, সরকার তা কঠোরভাবে দমন করেছে। ভবিষ্যতেও সেটি কঠোরভাবে দমন করা হবে।মেজর জেনারেল সি আর দত্তকে নিয়ে তিনি বলেন, সি আর দত্ত একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। একইসঙ্গে তিনি ছিলেন সাহসী ও সত্যবাদী। সেনাবাহিনীতে চাকরি করে আইয়ুব খানের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস কোনো মানুষের ছিল না। সি আর দত্ত সে সাহস দেখিয়েছেন। তিনি সৎ এবং নিরহংকার মানুষ ছিলেন। সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকে কিশোর রঞ্জন মন্ডল। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Top