মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ‘সংগ্রাম অব্যাহত রাখার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ‘সংগ্রাম অব্যাহত রাখার


আলোকিত বার্তা:মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ‘সংগ্রাম অব্যাহত রাখার’ শপথ নিয়েছে বিএনপি।মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে বুধবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সকাল ৯টার পর স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে সেজন্য শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে।তিনি বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন,মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতারা।সেখানে জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

Top