দেশে মহামারি করোনা ভাইরাস আরো৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দেশে মহামারি করোনা ভাইরাস আরো৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরো৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৯ জন।এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৯৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন।সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন।এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৩৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।এদিকে বিশ্বজুড়ে আবারো ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২৬ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার। তবে গেলো ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমে সাত হাজারে দাঁড়িয়েছে। তার আগে টানা চার দিন ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখে বিশ্ব।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি আট লাখ ৫৯ হাজার ৫৬৭ জন।পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ছয় হাজার ৪৫৯ জনের।আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ৮৪ হাজার ৭১৬ জন এবং মারা গেছে এক লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৯ লাখ এক হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮১ হাজার ৪১৯ জনের।আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৬ লাখ ৫৩ হাজার ৯২৮ জন। আর মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৯৪১ জনের।আক্রান্তে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ৮৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ হাজার ৯১১ জন।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top