মৌলবাদী দলের, উগ্র মোল্লাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মৌলবাদী দলের, উগ্র মোল্লাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না


আলোকিত বার্তা:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন।সেটাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান,তারপর এরশাদ।বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান নিষিদ্ধ ধর্মভিত্তিক দলের রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ কখনোই মৌলবাদীকে লালন করেনি।বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে সংবর্ধনা ও ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় কুষ্টিয়া জেলা যুবলীগ এ সংবর্ধনার আয়োজন করে।হানিফ আরও বলেন,মৌলবাদী দলের, উগ্র মোল্লাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না, এর কোনো যৌক্তিকতাও নেই।আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,এ সরকারের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য যতরকম ধর্মভিত্তিক তৎপরতা রয়েছে তার পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে।অনুষ্ঠানে মাহবুব-উল আলম হানিফ ছাড়াও দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

Top