আমি তো এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আমি তো এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না


আলোকিত বার্তা:বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ভাস্কর্যবিরোধী প্রচারণা নিয়ে নিজের ও দলের শীর্ষ নেতৃত্বের জড়িত থাকার কথা অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমি এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না।বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে।জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় আবেদনটি করেন। সেখানে আদালতে মানহানি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন,কী বলবো আর, যে ভদ্রলোক মামলা করেছেন,তিনি তো আসলে আওয়ামী ঘরানার একজন আইনজীবী।তার সংগঠনের নাম জননেত্রী পরিষদ।এ ধরনের মামলা তিনি এর আগে আমাদের বিরুদ্ধে অনেক করেছেন।আমার বিরুদ্ধেও করেছেন,অনেকগুলো আছে।ফখরুল বলেন,এ রকম মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে করা মামলা আদালতে যায় কি-না জানি না।এ ধরনের মামলা প্রমাণ করে আসলে আওয়ামী লীগ বিরোধী দলকে সব দিক দিয়ে হয়রানি করতে চায়।মামলা মোকদ্দমা করেই তারা রাজনীতি করতে চায়।ওদের যে রাজনীতির দেউলিয়া,এখান থেকেই বোঝা যায়।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন,এ ধরনের ভিত্তিহীন বানোয়াট মামলা করে তারা বিএনপির শীর্ষ নেতাদের হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে। যিনি এক ধরনের বন্দি অবস্থায় কারাগারে আছেন সাজাপ্রাপ্ত হয়ে, আর যিনি বিদেশে আছেন নির্বাসিত হয়ে, আর আমি তো এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না।

Top