মহামারি করোনা ভাইরাসে দেশে করোনা আরো ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহামারি করোনা ভাইরাসে দেশে করোনা আরো ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে


আলোকিত বার্তা:মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরো ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জন।এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।সোমবার(৭ ডিসেম্বর)স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন। এর আগে রবিবার (৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৭১২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৭৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৬৮০ জন।পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫২৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৭৭ হাজার ২০৩ জন এবং মারা গেছে ১ লাখ ৪০ হাজার ৫৯০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৬ লাখ ৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৬২ জনের।আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার ৭৭০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৩ হাজার ১৪১ জনের।আক্রান্তে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৯২ হাজার ৪৯৭ জন। এর মধ্যে মারা গেছেন ৫৫ হাজার ১৫৫ জন।

Top