সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা বিবেচনা করে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা বিবেচনা করে


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে। কারণ,এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা বিবেচনা করে।প্রশাসনকে ব্যবহার করে নিজেদের মতো করে নিতে চায় এ সরকার।এ সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। তাই জনগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে যে তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান, যোগ করেন ফখরুল।সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিটি প্রমাণ করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ব্যাপারে কমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। এটি একটা অযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

Top