আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ


আলোকিত বার্তা:আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।তিনি বলেন,দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালিগালাজ করে সরকার ও ইসলামপন্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ইসলামবিরোধী এ চক্রটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার বিকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় চরমোনাই পীর এসব কথা বলেন।যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

Top