শেখ হাসিনা কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শেখ হাসিনা কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে দিয়ে আনন্দ পান।করোনা শুরু হওয়ার পর তিনি কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। ৫০ লাখ দরিদ্র মানুষকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। ১০ লাখ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন খাওয়াচ্ছেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মানুষের জন্য এতকিছু করেন না।বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের সৌরবাতি বিতরণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের হাতে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, করোনার কারণে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা তখন আমাদের রিজার্ভ রেকর্ড ছাড়িয়েছে। জিডিপি ধরে রেখেছি আমরা। কোভিডের ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা দেয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে যাদের ঘর নেই, জমি নেই তাদের পাকা বাড়ি করে দেয়া হচ্ছে। ভিক্ষুক, হিজড়া, প্রতিবন্ধী মানুষের জন্যও সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বছরের শুরুতে শিশুদের হাতে কোটি কোটি বই তুলে দেয়া হচ্ছে। একজন প্রকৃত জনদরদী নেতা না হলে এসব করা সম্ভব হতো না।তিনি আরও বলেন, অতীতে অনেক সরকার গেছে কেউ এভাবে দেশের মানুষকে দেয়নি। বঙ্গবন্ধুর মেয়ে বলেই তিনি এত দিতে পারেন। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার।এ সময় তার সঙ্গে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলার ইউএনও মো. জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Top