স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ


আলোকিত বার্তা:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন,করোনাকালীন কিছু লোক ঘরে বসে সমালোচনা করে,তারা জনগণের পাশে দাঁড়ায় না,তাদের কাজই হল সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা।স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ।শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমাদের দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ড্যামকেয়ার ভাব রয়েছে, এটা ঠিক না। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। তিনি বলেন, আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে, আমরা সেদিকে চেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যে কোনো দেশের চাইতে কম। আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। ভ্যাকসিন আনার ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

Top