করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৭ জন মারা গেছেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৭ জন মারা গেছেন


আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জন মারা গেছেন।তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২জনে।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি।এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে।রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক শূন্য ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। এই মহামারিতে মোট মৃতদের পুরুষ চার হাজার ৮৬৩ জন (৭৬দশমিক ৯২ শতাংশ) ও নারী ১ হাজার ৪৫৯ জন (২৩ দশমিক শূন্য ৮ শতাংশ)।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন রয়েছেন।বিভাগীয় হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে- ঢাকায় ১২জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগের দুইজন রয়েছেন।

Top