করোনা ভাইরাসে দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

করোনা ভাইরাসে দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন।এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।এর আগে বুধবার (১১ নভেম্বর) দেশে আরও আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৯ জন।এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি।যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫ লাখের বেশি সংক্রমিত।ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

ব্রাজিলে মৃত্যু হয়েছে ২০৪ জনের। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। নতুন ১১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫৭ লাখ ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।এদিকে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। এছাড়া দেশটিতে ১৮ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মহামারি এ ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Top