বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো


আলোকিত বার্তা:বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১১ নভেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে এগিয়ে নেয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে? সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।তিনি বলেন, ‘বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে। দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জন্ম থেকেই বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় সেটা তারা প্রমাণ করেছে বারবার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, শাস্তি হয়েছে- এ থেকে স্পষ্ট যে দুদকের উপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার না কি জণগণের মনের ভাষা বুঝতে পারে না। শেখ হাসিনার অবস্থান জনগণের মণিকোঠায়। এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে পক্ষান্তরে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে পারা তো দুরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।

Top