করোনা ভাইরাসে দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভাইরাসে দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জন।এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৩৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী।বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকেলে পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৫৩১ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন।তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৬ লাখ ৩৬ হাজার ১১ জন এবং মারা গেছেন এক লাখ ২৭ হাজার ৬১৫ জন।তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৭ লাখ ১ হাজার ২৮৩ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮৪২ জনের।চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৬৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ২০৭ জন।পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৮ লাখ ১৭ হাজার ১০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ হাজার ১৬১ জনের।এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top