মহামারি করোনা ভাইরাসে দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

মহামারি করোনা ভাইরাসে দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯২ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৮৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন।করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জনের।করোনায় মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ হাজার ৮০৮ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৯৩৮ জন।পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৭ লাখ ৭৪ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৩৭ জনের।এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরইমধ্যে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন শনাক্ত হয়েছেন। করোনায় মারা গেছেন ৬ হাজার ৬৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

Top