ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।৯০-এর গণআন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সারাবিশ্বে যখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি প্রশংসিত হচ্ছে, তখন সরকারের সাফল্যকে নস্যাৎ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন; যা অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক।দেশের জনগণ অতীতের মতো সব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলেও জানান মুরাদ হাসান।

শহীদ নূর হোসেনকে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। নূর হোসেনরা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন—জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদের মতো স্বৈরাচাররা তাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।আয়োজক সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ূন কবির মিজি প্রমুখ।

Top