করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ, ৬৪ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৪৯ জন।এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৮৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ১৮ হাজার ৭৬৪ জন করোনা রোগী।শনিবার (৭ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ৫৪১ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দেশে আরো এক হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ২৩ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে নয় হাজার ৮২ জনের। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন দুই লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৪২ হাজার ২৩০ জনের।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জন এবং মারা গেছে এক লাখ ২৫ হাজার ৬০৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৫ জনের।চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৮৮৭ জন।পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় আক্রান্ত ১৬ লাখ ৬১ হাজার ৮৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮৬৫ জনের।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top