আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন


আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন।তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৬ জন।শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৪৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৪৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৭ হাজার ৪৭৫ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৩৫ হাজার ২৭ জন।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৬শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৬৪৬ জন (৭৬ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী এক হাজার ৩৯০ জন (২৩ দশমিক শূন্য ০৩ শতাংশ)।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব পাঁচজন রয়েছেন।বিভাগ অনুযায়ী, ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে পাঁচজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

Top