করোনা ভাইরাসে আক্রান্ত হয় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাসে আক্রান্ত হয় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্ত হয় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ২১ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৮৪২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ১৬ হাজার ছয় জন করোনা রোগী।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৮৯১ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।এর আগে বুধবার (৪ নভেম্বর) দেশে আরো এক হাজার ৫১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২১ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩০ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৮৪ লাখ ২২ হাজার ১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ৩৯ হাজার ৮২৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯৮ লাখ এক হাজার ৩৫৫ জন আক্রান্ত হয়েছেন।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৩৫৪ জন।করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৬১ হাজার ১৭০ জন।করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ হাজার ২২৮ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৬৩০ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ২১৭ জন।সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৭ লাখ ১০ হাজার ৬৩০ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬২ লাখ ৯২ হাজার ০১৯ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন)।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top