দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন।তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ছয়জন।এদের সবাই হাসপাতালে মারা যান।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৯২৩ জনে।গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩২০ জন।এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ সাত হাজার ৬৮৪ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৪২ জন।এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৪ হাজার ১৪৫ জনে।

শনিবার(৩১ অক্টোবর)স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়।এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি।

Top