ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে


আলোকিত বার্তা:রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে(২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর)চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী।তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন।

এ নিয়ে বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। তাদের মধ্যে বিজিবি সদর দফতরে হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০ জন রয়েছেন।চলতি বছরের জানুয়ারিতে ১৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তির পর এটাই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হওয়ার রেকর্ড। এছাড়া ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫, ২৭, ২৫, ১০, ২০, ২৩, ৬৮ ও ৪৭ জন।রাজধানীতে গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। অনেকেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের আউটডোর কিংবা চিকিৎসকের চেম্বারে যাচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে নতুন করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Top