মুসলমানদেরকে উসকে দিয়ে ফ্রান্স জঙ্গি অপবাদ দেয়ার সুযোগ খুঁজছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মুসলমানদেরকে উসকে দিয়ে ফ্রান্স জঙ্গি অপবাদ দেয়ার সুযোগ খুঁজছে


আলোকিত বার্তা:মহানবী হযরত মোহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমান ও ইসলাম নিয়ে কটূক্তিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।দলটি বলেছে, মহানবীকে (সা.) অবমাননা করে বিশ্ব মুসলিমকে অপমান ও ক্ষুব্ধ করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।তারা বলেন, বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারও নেই। রাসুলের (সা.) অবমাননা মুসলিম উম্মাহ কোনো অবস্থাতেই বরদাশত করে না, করতে পারে না, করবে না।

ন্যাপের শীর্ষ দুই নেতা বলেন, ফ্রান্স মুসলমানদেরকে উসকে দিয়ে জঙ্গি অপবাদ দেয়ার সুযোগ খুঁজছে। ইসলামবিরোধী শক্তি জিহাদ ও জঙ্গিবাদকে পার্থক্য করে দেখে না। হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল।এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বাংলাদেশিদের ফ্রান্সের সব পণ্য বর্জন করার আহ্বান জানান তারা।

Top