বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না


আলোকিত বার্তা:বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।তিনি বলেন, বিএনপি এবং বিএনপির সঙ্গী দলগুলো এখন স্ব-বিরোধী অভিযোগ করছেন।কোনো ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই এখন তাদের রাজনৈতিক মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তারা দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না।রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হানিফ আরও বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগণের আস্থা ফিরে পাওয়া যাবে না। তারা প্রতিদিন কথা বলছেন, মিডিয়ায় প্রকাশ হচ্ছে, তারপরও বলছেন স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। এসব অভিযোগ একদম স্ববিরোধী আর মিথ্যাচার ছাড়া কিছুই নয়।

সরকারের বিরুদ্ধাচরণ করাই একজন রাজনৈতিক ব্যক্তির কর্ম হওয়া উচিত না। বিএনপির উচিত এখান থেকে সরে এসে জনগণের জন্য কথা বলা। ভুলত্রুটির পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রগতি নিয়েও তাদের কথা বলা উচিত।বিরুদ্ধাচরণের নামে এসব মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করে, যোগ করেন হানিফ।এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড.আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহাববুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জোবায়ের হোসেন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকাসহ অনেকে।

Top