হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সব হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সব হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা


আলোকিত বার্তা:হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সব হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।এক শুভেচ্ছা বার্তায় আমু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য।আবহমানকাল থেকেই এ দেশে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোনো অশুভ শক্তি কখনো যেন আমাদের এ ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে সে লক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় পূজার দর্শনার্থীসহ সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Top