বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব।তিনি আমাদের সবার জন্য ছিলেন অনুকরণীয়।শুক্রবার (২৩ অক্টোবর) সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন,রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই মরহুম এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। স্বৈরাচারের সব নির্দয় উৎপীড়নকে সহ্য করেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনঢ় ও দ্বিধাহীনভাবে। অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ।

বিএনপির মহাসচিব বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণের সাহসী সংগ্রামে এম কে আনোয়ারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।২০১৭ সালের ২৩ অক্টোবর দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এম কে আনোয়ার ইন্তেকাল করেন।

Top