নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬৯৬ জনের দেহে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬৯৬ জনের দেহে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬৯৬ জনের দেহে।এ নিয়ে মোট শনাক্ত হলো তিন লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী।আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭৪৭ জনে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন।মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১০ হাজার ৫৩২ জন।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী বাড়লেও মৃত্যু আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে।এর আগে বুধবার(২১ অক্টোবর)দেশে আরো এক হাজার ৫৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২৪ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৩৩৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ৯ লাখ ১০ হাজার ৮৭৫ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ২৭ হাজার ৪০৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫ হাজার ১৫৮ জন।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ১৬ হাজার ৬৫৩ জন।করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৬৪৯ জন।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪৫৯ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ হাজার ৪১৫ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৫৫৯ জন।আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৩৩৫ জন। আর মৃতের সংখ্যা ২৪ হাজার ৯৫২ জন।সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৬৮ লাখ ৭১ হাজার ৮৯৫ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৫৬ লাখ ২ হাজার ১১৬ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৭ লাখ ৫৬ হাজার ৪৮৯ জন)।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top