করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বাড়ানো হবে বলে জানা গেছে - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা,প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বাড়ানো হবে বলে জানা গেছে


আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বাড়ানো হবে বলে জানা গেছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। এ সময় অনলাইন মাধ্যৎম, টেলিভিশিন, রেডিওতে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেছেন,শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। তাই ছুটি আরো বাড়াতে হবে। আগামী ২৯ অক্টোবর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে। তবে ছুটি কতদিন বাড়বে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে জানানো হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বার্ষিক পরীক্ষাও।গত বুধবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায়, এমন সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান শুরু হবে। নভেম্বর-ডিসেম্বরে ৩০ কার্যদিবসের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস শেষ করা হবে। সেটের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেয়া হবে। জানুয়ারিতে নতুন ক্লাসে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

Top