ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে দোয়া মাহফিল আয়োজন করে কৃষক লীগ। দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।অনুষ্ঠানে কৃষক লীগের সহ-সভাপতি হোসনে আরা, মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, অ্যাডভোকেট এএফএম মো. রেজাউল করিম হিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক মো. নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, আইন সম্পাদক মো. জহির উদ্দিন লিমন, দফতর সম্পাদক মো. রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হালিম খান প্রমুখ।

এরপর ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রমনা জামে মসজিদের খতিব মাওলানা মো. খলিলুর রহমান।

Top