১২ বছর ব্যর্থতার দায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

১২ বছর ব্যর্থতার দায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত


আলোকিত বার্তা:সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছর ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন,বিএনপি কখনও মধ্যবর্তী, কখনেও ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে।বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামাবাড়ির আবদার।ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় বিএনপি, যা তাদের পুরনো অপকৌশল।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা,নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন,গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।
সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান।

Top