সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে


আলোকিত বার্তা:সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্দোলন সংগ্রামের ন্যায়সঙ্গত অধিকারকে স্তব্ধ করার খেসারত সরকারকেই দিতে হবে। ভিন্নমত-পথকে নিধন করা, উচ্ছেদ করা ও কর্তন করার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। বেআইনিভাবে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে হত্যা-নির্যাতন সংগঠিত করে, জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে দীর্ঘদিন ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না। সরকারকে অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৩৫ জন আহত এবং খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে রাজপথ অবরোধকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। সভা-সমাবেশ ও ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামে সব ধরনের হামলা, মামলা বন্ধ ও পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আ স ম রব।

Top