দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬০৮ জনে।এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬০০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দেশে আরো এক হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৬ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৬ হাজার ৮৭৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৯১ লাখ ২৩ হাজার ৫৪২ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ২১ হাজার ৮৪৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৮১ লাখ ৫০ হাজার ৪৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৫ হাজার ৭০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ১১ হাজার ৩১১ জন।করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৪১ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৭৭৯ জন।করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ হাজার ৮৯৮ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৩৯৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৪০৯ জন। আর মৃতের সংখ্যা ২৩ হাজার ২০৫ জন।সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৬৩ লাখ ৮০ হাজার ৪৫৬ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৫২ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৫ লাখ ৬৮ হাজার ৮১৩ জন)।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Top