করোনায় আরো ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৮৪ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

করোনায় আরো ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৮৪


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৬৮৪ জন। মোট তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৭৬ জন। এ নিয়ে মোট দুই লাখ ৯৭ হাজার ৪৪৯ জন করোনা থেকে সুস্থ হলো।আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ১৬৯টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩ ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৩০৫ জন ও নারী এক হাজার ২৮৮ জন।এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব নয়জন রয়েছেন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে তিনজন রয়েছে।দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২১ লাখ ১২ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Top