আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে


আলোকিত বার্তা:আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলের সহদফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, দেশে এখন চলছে সরকারি প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। বর্তমানে রাষ্ট্রের সব অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের সব অপকর্মের জবাব দিতেই জনগণ পথে পথে ব্যারিকেড তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও গায়েবি মামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

Top