রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর অসুস্থতার খবর শুনে রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান।সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আলী মামুন, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। অসুস্থ রিজভীর অবস্থা মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন।

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করলে প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হচ্ছে। বিকেলে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে।

Top