ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত‘নারী ও শিশুনির্যাতন দমন আইন,২০০০এর খসড়া নীতিগত অনুমোদন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত‘নারী ও শিশুনির্যাতন দমন আইন,২০০০এর খসড়া নীতিগত অনুমোদন


আলোকিত বার্তা:ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত‘নারী ও শিশুনির্যাতন দমন আইন,২০০০এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।আইনটি সমর্থন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে। বিষয়টি যেভাবে বাড়ছে। সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তার পানিবণ্টন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।কাদের বলেন, দুদেশের রাজনৈতিক দলের মাঝে সংযোগ বাড়াতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা রয়েছে। এ ধরনের সফর দুদেশের জনগণের বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।ভারতের সঙ্গে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আছে, এ মুহূর্তে চালু হচ্ছে সেটি বলা যাবে না।ভারতের নতুন হাইকমিশনার দোরাইস্বামী বলেন, আমরা ইতিমধ্যে ভিসা প্রক্রিয়া চালু করেছি। সব ভিসা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি সব ধরনের ভিসা চালুর জন্য চেষ্টা করছি।

Top