পুলিশের গাড়ি পোড়ানোর দায়ে জামায়াত-শিবিরের ২১ কর্মীর ২ বছরের জেল - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পুলিশের গাড়ি পোড়ানোর দায়ে জামায়াত-শিবিরের ২১ কর্মীর ২ বছরের জেল


আলোকিত বার্তা:ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।এ সময় ২১ আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। অন্য ১৪ আসামি পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।আদালতে উপস্থিত আসামিরা হলেন-শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন-জেলা জামায়াতের সাবেক আমির প্রধান আসামি নজরুল ইসলাম খাদেম,বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার,কাজি ইয়াকুব আলী,হেলাল উদ্দিন ভূইয়া,গোলাম ফারুক,রুস্তম আলী, নিপু,ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি রাসেদুল করিম রানা,নূরুল্লাহ,আশরাফুল ইসলাম বাবু,সিরাজুল ইসলাম হুমায়ুন,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম ইকবাল ও বিল্লাল আহমেদ।

আদালত সূত্র জানায়,২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২২ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের আগস্ট ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দিলেন আদালত। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Top