বরিশালে ধর্ষকদের ফাঁসির দাবীতে সদর উপজেলা ছাত্রলীগের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে ধর্ষকদের ফাঁসির দাবীতে সদর উপজেলা ছাত্রলীগের মানববন্ধন


স্টাফ রিপোর্টার:সিলেট,নোয়াখালীর পর এবার বরিশালেও ধর্ষনের ঘটনা ঘটেছে। সারাদেশ যখন ধর্ষনের বিচারে উত্তাল ঠিক সেই মুহুর্তে বরিশাল সদর উপজেলার সাহেবের হাটেও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা ছাত্রলীগ। এসময় তারা বলেন, হে বোন হে ভাই আসো ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, ধর্ষকদের বিরুদ্ধে আরেকবার যুদ্ধে যাই, মুক্তি যুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাই নাই, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই, মা-বোন’রা ভয় নাই রাজপথ ছাড়িনায়। এ ধরনের বিভিন্ন বাণী সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ও স্লোগানে স্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে উত্তাল করে তুলেছেন সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী, সাধারন শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী, উপজেলা ও ইউনিয়নের মুক্তিযোদ্বাসহ সাধারন মানুষ। শুক্রুবার (০৯ অক্টোবর) সদর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আলহাজ্ব আনসার আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে পৃথকভাবে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান শাওনের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগ নেতা নাফিজুর রহমান নিশাত, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ মোঃ জাহিদুল ইসলাম শুভ, মোঃ আকাশ হোসেন, মোঃ তানজিল হোসেন, মোঃ রাজিব হাং ও চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগ মোঃ মোল্লা মঈনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সাহেবের হাটে ধর্ষকদের বিচারের দাবী জানিয়ে বিভিন্ন বাণী সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন। আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা বলেন, যে ধর্ষন করে তাকে ধর্ষকের চোঁখে দেখুন। অযথা বর্তমান সরকার প্রধানের ভাবমুর্তি নষ্ট করবেন না। কারন দেশে যেসব ধর্ষনের ঘটনা ঘটছে তা ছাত্রলীগের নেতাকর্মীরা করেনা বরং বিভিন্ন সংগঠনের লোক এই ধর্ষনের সাথে জরিত থেকে ছাত্রলীগের বদনাম করছে। ধর্ষনের পরে ধরা খেলেই ছাত্রলীগের নাম বিক্রি করে ১টি কুচক্রি মহল ছাত্রলীগের সংগঠনকে কলঙ্কিত করছে। তাদের সম্পর্কে সঠিকভাবে তদন্ত করে দেখবেন তারা ছাত্রলীগের কেউ না। এসময় মানববন্ধন কর্মসুচিতে উপস্তিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক খন্দকার হাফিজ, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রিয়াদ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সজল মোল্লা, তরিকুল ইসলাম রাসেল, মোঃ রেদওয়ান শাওন, মোঃ সামসুর রহমান তানজিল, নাফিজুর রহমান নিশাত, চাঁদপুরা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। এসময় ছাত্রলীগ নেতারা বলেন, অযথা ছাত্রলীগের কিংবা বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করলে কাউকেই ছাড় দেয়া হবেনা। কারন ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আমরা ছাত্রলীগের নেতাকর্মী মাঠে আছি এবং থাকবো। কেউ ধর্ষন চেষ্টা, যৌন হয়রানি, নির্যাতন করলে আমাদের সহনাপন্ন হউন, আমরা ছাত্রলীগ তাদের বিরুদ্বে রুখে দাড়াবো। একই সময় সাহেবেরহাট শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের সামনে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির প্রত্যাশায় মুক্তিযোদ্বা, বাজার ব্যাবসায়ী, পথচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বন্দর থানা পুলিশের উপস্তিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে উক্ত মানববন্ধন কর্মসুচি সমাপ্ত করা হয়।

Top