ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি থেকে সরকার পতনের ডাক - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি থেকে সরকার পতনের ডাক


আলোকিত বার্তা:ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি থেকে সরকার পতনের ডাক দিয়েছে বিএনপি।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ ডাক দেয়া হয়।কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,এ কর্মসূচি জনগণের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে।এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।এ দেশের মানুষ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। কখনও একনায়ক,স্বৈরাচার ও ফ্যাসিবাদকে মেনে নেয়নি।বাংলাদেশে নারী নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিবের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে।নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে; তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এই বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সমস্ত ইজ্জত নষ্ট হয়ে গেছে।’
তিনি বলেন, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই। গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় আছে তারা। সরকারের বিরুদ্ধে একটা কিছু একটা বললেই জেল দেয়া হয়।

কর্মসূচি থেকে মির্জা ফখরুল নারী, তরুণসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বৈরাচার পরাজিত হবে। আমরা জয়ী হব।নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনার তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মাসখানেক ধরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ কিছু করেনি। কারণ সারা দেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ভোটচুরির সরকার প্রশাসনকে ব্যবহার করেছে। তাই মানুষ আওয়ামী লীগকে ভয় পায় না। ভয় পায় পুলিশকে।

Top