বরিশাল বিভাগের বিভিন্ন নৌ-রুটে খনন কার্যক্রম শুরু করা হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল বিভাগের বিভিন্ন নৌ-রুটে খনন কার্যক্রম শুরু করা হবে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:আসন্ন শুকনো মৌসুমে চলাচলের উপযোগী করতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে বরিশাল বিভাগের বিভিন্ন নৌ-রুটে খনন কার্যক্রম শুরু করা হবে।যা ডিসেম্বরের মধ্যে শেষ হবে।সবমিলিয়ে এবারে বিভাগে প্রায় ৩০ টি পয়েন্টে মোট প্রায় ১২ কিলোমিটার নৌপথে খনন করা হবে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বরিশাল নদী বন্দরের সম্মেলনকক্ষে মেইন্টেনেন্স ড্রেজিং বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভূঁইয়া।প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বরিশাল বিভাগে মোট প্রায় ১২ কিলোমিটার নৌপথে খনন করা হবে। যেখান থেকে ১৪ লাখ ঘনমিটার বালু অপসারণ করা হবে। আর এ খনন কাজের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। এ খনন কাজের মধ্য দিয়ে শুকনো বা শীতের মৌসুমে নৌপথকে সচল রাখা সম্ভব হবে।তিনি বলেন, ভাঙন ও বর্ষায় উজান থেকে নেমে আসা পানির সঙ্গে আমাদের দেশের নদ-নদীর প্রচুর বালু বা পলিমাটি বঙ্গোপসাগরে যায়। যদিও হিসাব অনুযায়ী ৩০ শতাংশ বালু আমাদের অভ্যন্তরীন নদ-নদীতে থেকে যায়, বাকি ৭০ শতাংশ বঙ্গোপসাগরে যায়। আর এ ৩০ শতাংশের কারণে প্রতিবছর নৌ-রুট রক্ষায় মেইন্টেনেন্স ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে আমাদের। নয়তো শুকনো মৌসুমে নৌপথগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে এমনও হয় খনন করার পরপরই কয়েকদিনের মধ্যে আবার পলি পরে নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে। তখন নৌপথ সচল রাখতে আবারো আমাদের সেখানে ড্রেজিং করতে হবে।

মোংলা থেকে পাকসী পর্যন্ত একটি নৌরুট রয়েছে। যার মধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জের নৌরুটটি পরেছে। এটি একটি প্রকল্পের মাধ্যমে খনন করা হয়। এর বাহিরে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে- বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা নদীবন্দর এবং পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন এলাকায় খনন কাজের প্রয়োজন রয়েছে। এছাড়া বরিশাল-ভোলা রুটের ভোলা খাল (কড়ইতলা নদী), লাহারহাট-ভেদুরিয়া রুট হয়ে ভোলা নদীবন্দর পর্যন্ত, ইলিশা-মজুচৌধুরীর হাট (মতিরহাট) রুট, লালমোহন-নাজিরপুর-ঢাকা রুট, পটুয়াখালী-ঢাকা নৌরুটের বগা, বাকেরগঞ্জের কবাই, কারখানা নদীর বিভিন্ন স্থানে ২২ থেকে ৩০ টি স্থানে খননের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে পটুয়াখালী-ঢাকা নৌরুটে দ্রুত খনন কাজ শুরু করা না গেলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে যোগ করেন তিনি।তিনি বলেন, বিআইডব্লিউটিএর বর্তমানে ৪৫ টি ড্রেজার রয়েছে। বরিশাল বিভাগের খনন কাজে ৮ থেকে ১০ টি ড্রেজার কাজ করবে। প্রয়োজনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রেজারও ব্যবহার করা যাবে।সভায় বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারসহ বিআইডব্লিউটিএ,বিআইডব্লিউটিসির কর্মকর্তা,লঞ্চ মালিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top