বরিশালের বাকেরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার চার শিশু‌কে আদালতের নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের বাকেরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার চার শিশু‌কে আদালতের নির্দেশ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার চার শিশু‌কে আদালতের নির্দেশে যশোর শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।তবে ওই চার শিশুকে গ্রেফতারে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।এমনকি এ ধর্ষণকাণ্ডের অধিকতর তদন্তের দাবিও জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা এ ঘটনার নেপথ্যের কারণ কিংবা আদৌ কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা, আর ঘটলেও শিশুরা দায়ি কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ মনে করেন,১০ থেকে ১১ বছরের শিশুরা ধর্ষণ করেছে এটি অসম্ভব ঘটনা।তিনি বলেন,আমি মনে করি,যখন দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলছে,তখন কেউ কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে এসব অভিযোগ করছেন। আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কখনও দেখিনি বা শুনিনি এই অপরিপক্ব ধর্ষণের কথা।যদি কখনও অভিযোগ উঠেছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ)বরিশাল জেলার সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন,বাকেরগঞ্জের এ ধর্ষণ মামলাটি আসলে কতটুকু সত্য তা নিয়ে আমার কাছেই সংশয় রয়েছে।মূলত পারিবারিক বিরোধে প্রতিশোধ নিতে অনেকে আজকাল এমন অভিযোগ করে থাকেন।বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা উচিত।তবে চিকিৎসা বিজ্ঞান বলছে অতটুকু একটি বাচ্চা কখনও ধর্ষণ করতে পারে না।আর দেশে ধর্ষণবিরোধী একটি অবস্থান সৃষ্টি হয়েছে তখন কেউ সেটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে কিনা সেদিকেও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজর নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আল-মামুন।
অপরদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. অসীম কুমার সাহা বলেন, দশ বা এগারো বছরের স্বাভাবিক শিশু কখনোই ধর্ষণ করতে পারে বলে আমার অভিজ্ঞতায় এবং চিকিৎসা শাস্ত্র পড়তে গিয়ে পাইনি। শিশুর শারীরিক প্রস্তুতি ১০ থেকে ১১ বছর বয়সে হয় না।‘ইন্টারকোর্স’বলতে যে বিষয় রয়েছে সেটাইতো মানবদেহে এ বয়সে সঞ্চারিত হয় না। তবে শতকরা দু’একটি শিশুর ক্ষেত্রে ভিন্ন হতেও পারে।তিনি বলেন,ধর্ষনের যে ব্যাখ্যা এক্ষেত্রে স্বাভাবিক শিশু তা করতে পারে না,আবার যৌনাঙ্গ স্পর্শ করনেও এ ব্যাখ্যা হতে পারে।তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়াও যায়না।গত মঙ্গলবার (৬ অক্টোবর) বাকেরগঞ্জ থানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। রোববার (৪ অক্টোবর) বিকেলে বাগানে খেলার সময় তাকে তিন আসামির সহ‌যোগিতায় এক আসামি ধর্ষণ করে। মামলার আসামিদের একজ‌নের বয়স ১১ ও বাকি‌দের বয়স ১০ বছর দেখানা হয়েছে।ওই চার শিশুকে গ্রেফতারের পর বুধবার (৭ অ‌ক্টোবর) বিকেলে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ এক আদেশে চার শিশুকে যশোর শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।তবে এ মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ওই চার শিশুকে বাবা-মায়ের জিম্মায় দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, আইন অনুযায়ী ওই শিশুদের উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশের বাহিরে কিছু করার নেই আদালতের। এটা নিয়মানুযায়ী হয়েছে। তবে জামিন আবেদন করলে, সেক্ষেত্রে বয়সের বিষয়টি আমলে নিতে পারেন আদালত। ফলে দ্রুত জামিন হতে পারে। আর শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্র কারাগারের মতো নয়, ওখানে শিশুদের আলাদাভাবেই দেখভালের ব্যবস্থা রয়েছে।এদিকে গ্রেফতার শিশুদের বয়স নিয়ে আপত্তি তুলে স্বজনরা বলছেন,এগুলো সবই ষড়যন্ত্র, জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এ মামলার সূত্রপাত। তবে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের পরই এ বিষয়টি পুরোপুরি জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Top