ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি বরিশাল নাগরিক সংসদের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি বরিশাল নাগরিক সংসদের


প্রেস বিজ্ঞপ্তি: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে দ্রত অাইন প্রণয়নের দাবি জানিয়েছে নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। বুধবার বরিশাল নাগরিক সংসদ হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বরিশাল নাগরিক সংসদ এর পক্ষ থেকে অানুষ্ঠানিকভাবে এ দাবি জানান সংগঠনের অাহ্বায়ক ও সাংস্কৃতিক সংগঠক মারুফ অাহমেদ মল্লিক, সিনিয়র যুগ্ম অাহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এস.এম. অালী অাজম,যুগ্ম অাহ্বায়ক ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জহিরুল হোসাইন খান নাছিম, সদস্য সচিব মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সাধারণ মানুষের শান্তিপূর্ণ অান্দোলন কর্মসূচিতে পুলিশের বাঁধা ও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে অান্দোলনকারীদের যেকোনো ধরণের ধ্বংসাত্মক কর্মকান্ড এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর প্রতি উস্কানিমূলক স্লোগান বর্জনের অাহ্বান জানানো হয়।বিবৃতিতে সিলেটের এম সি কলেজ, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালীসহ সাম্প্রতিক সারাদেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচার এবং ধর্ষনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুূদন্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদ এর নেতৃবৃন্দ।

Top