দেশে করোনায় আরো ২০ জনের মৃত‌্যু হয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আরো ২০ জনের মৃত‌্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে করোনায় আরো ২০ জনের মৃত‌্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে।এ ‍নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে।নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন।এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে।বৃহস্পতিবার ৮ অক্টোবর)বিকালে স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন হয়েছে।বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ,তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর।এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়,যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

Top