থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। তারা হলেন- ওসি মো.গোলাম ছরোয়ার ও আফজাল হোসেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার এ তথ্য জানান।তিনি জানান,নিয়মিত বদলির অংশ হিসেবে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে গৌরনদী মডেল থানায় কর্মরত ওসি মো.গোলাম ছরোয়ারকে আগৈলঝাড়া থানায় এবং আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেনকে গৌরনদী মডেল থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে,দায়িত্বপ্রাপ্ত থানায় যোগদানের পরপরই থানা এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও জনমানুষের সেবায় নিজেদের আত্ম নিয়োগ করতে সব নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তারা।

Top