সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


রফিকুল ইসলাম:সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৭ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাসের সভাপতিত্বে ও বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন – বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টেরর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা.মনিষা চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, বরিশালের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মারিয়া, বিপুল, লামিয়া প্রমুখ।

বক্তারা বলেন,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের অমানবিক ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। ক্ষমতার রাজনীতির প্রত্যক্ষ প্রশ্রয়ে এ ধর্ষকরা লালিত-পালিত হয়েছে। অবিলম্বে নোয়াখালীর ঘটনাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এরআগে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধরণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরে বিক্ষোভ মিছিল করা হয়।

Top