বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে একটি খালের পাশ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে একটি খালের পাশ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার(৭ অক্টোবর)সকালে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের নিচের রাজারেবেড় খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।মাকসুদা(২১) নামে মৃত ওই তরুণী বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা এলাকার আব্দুল মালেক সরদারের মেয়ে।মাকসুদা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেন তার বাবা।
গত রাতে মাকসুদা সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান।বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ বিন আলম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা,তা বোঝা যাবে।