বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাতে শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার(৭ অক্টোবর)আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।তাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম।

এর আগে রোববার(৪ অক্টোবর)বিকেলে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী এলাকায় এ ঘটনা ঘটে।খেলাধুলার কথা বলে ওই দিন বিকেলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষণ করে বলে দাবি পরিবারের।সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।শিশুটির অবস্থা ও তার সঙ্গে কথা বলে ধর্ষণের সন্দেহ হলে পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই।বিষয়টি পুরো শিশুদের নিয়ে, তাই অভিযোগ পাওয়ার পর থেকে এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর প্রচলিত আইনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

Top