চাঁদপুরায় ধর্ম মায়ের কন্যাকে ধর্ষন,ধর্ষক পুলিশের খাচায় ! অতঃপর
রেদওয়ান শাওন:সিলেট,নোয়াখালীর পর এবার বরিশালে ধর্ষনের ঘটনা ঘটেছে। সারাদেশ যখন ধর্ষনের বিচারে উত্তাল ঠিক সেই মুহুর্তে বরিশাল বন্দর থানার আওতাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের অটো চালক জামাল রাড়ীর মাদ্রাসা পড়ুয়া (৮ম) শ্রেনীর শিক্ষার্থী (ছদ্ধনাম) পিংকি আক্তার লাবনী ধর্ষনের শ্বীকার হয়েছেন। জানাগেছে চরপত্তনিয়া এলাকার মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ধর্ষনের অভিযোগে ধর্ষিতার বাড়ি থেকে বন্দর থানার চৌকশ অফিসার এস আই সামসুল হক ও এ এস আই সুমন ওই লম্পটকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গতো ৫ই অক্টোবর (সোমবার) রাতে ধর্ষনের ঘটনা ঘটে। জানাগেছে ধর্ষিতা সাহেবেরহাট মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, চাঁদপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরপত্তনিয়া গ্রামের জামালের ঘরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুজাবাদ গ্রামের মৃত শেখ সেকান্দার আলীর পুত্র শেখ মনির হাসান জীবন (২৬) নামের এক যুবককে দেখে স্থানীয় সাংবাদিকদের খবর দেয় স্হানীয়’রা। তখন স্হানীয় গনমাধ্যম কর্মী’রা ওই বাড়িতে গিয়ে যুবককে দেখে পরিচয় জানতে চায়। তখন সে আত্মীয় পরিচয় দিয়ে এরাতে চায়। কিন্তু ধর্ষিতা সাংবাদিকদের কাছে তার ধর্ষন হওয়ার বিষয়টি শ্বীকার করেন বলে জানাগেছে।
এসময় সাংবাদিকরা পুলিশকে ফোন করলে বন্দর থানার এস আই সামছুল হক ও এ এস আই সুমন গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেই সাথে ধর্ষীতা ও তার মাকে’ও থানায় নিয়ে যায়। স্হানীয় একাধীক সুত্র জানায় পিংকি আক্তার লাবনী ধর্ষনের পিছনে তার পরিবারের সহায়তা রয়েছে। তা নাহলে লাবনী’র মা ও মাদকাসক্ত অটো চালক বাবা জামাল রাড়ী কেনো ওই ছেলেকে আশ্রয় দেবে। জামাল রাড়ী অর্থের লোভে তার মেয়েকে লম্পট যুবক জীবনের কাছে বিয়ে দিতে চায় বলেও জানায় এলাকাবাসী। এই বিয়ে দেবার নাম করে লম্পট জীবনের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেয় জামাল এবং মেয়েকে বিয়ে দেবার নাম করে ওই ছেলের সাথে মেয়েকে শারীরিক সম্পর্ক করার সুযোগ করে দেয়। এদিকে লম্পট জীবন বলেন, আমি এই মেয়ের ফেমিলির জন্য কি না করছি। কিন্তু আজকে তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি লাবনীকে বিয়ে রার সপথ করেছি। তাই ওর সাথে শারীরিক সম্পর্ক করেছি। এই ঘটনায় চরপত্তনিয়া এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ধর্ষক ও ধর্ষীতার মা বাবার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ধর্ষনের অভিযোগে ধর্ষীতার মা মোসাঃ নেহা বেগম বাদী হয়ে মামলা করবেন। মামলার কাজ প্রকৃয়াধীন। তবে এতে ধর্ষীতার মা ও বাবা সহায়তা করেছে বলে এমন খবর তার জানা নেই। জিজ্ঞাসাবাদে যদি সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্বেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।